শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

দুনিয়া ও আখিরাতে সাফল্যের নিশ্চয়তা দিবে যে ইবাদত

ধর্ম ডেস্কঃ / ২১৭ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:০২ অপরাহ্ন

হালাল উপার্জন মুমিনের জন্য একটি স্বতন্ত্র ইবাদত। এ ছাড়া অন্যান্য ইবাদত কবুল হওয়ার পূর্বশর্তও এটি। হালালকে গ্রহণ ও হারামকে বর্জনের মাধ্যমেই একজন মুমিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। পবিত্র কোরআন ও হাদিসে হালাল উপার্জনের বিষয়ে বিভিন্ন স্থানে নির্দেশনা দেওয়া হয়েছে।

আল্লাহ তাআলা বলেছেন, ‘হে মানব জাতি, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।’ (সুরা বাকারা: ১৬৮)। আল্লাহ তাআলা আরও বলেছেন, ‘নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে।’ (সুরা জুমুআ: ১০)

নবী করিম (সা.) বলেছেন, ‘যে দেহের গোশত হারাম খাদ্যে গঠিত, তা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হারাম খাদ্যে গঠিত দেহের জন্য জাহান্নামই সমীচীন।’ (মিশকাতুল মাসাবিহ: ২৭৭২)। অন্য হাদিসে আরও এসেছে, ‘হারাম দিয়ে পরিপুষ্ট দেহ জান্নাতে প্রবেশ করবে না।’ (মিশকাতুল মাসাবিহ: ২৭৮৭)

নিজ হাতে উপার্জনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায় না। আল্লাহর নবী দাউদ (আ.) নিজ হাতে উপার্জন করে খেতেন।’ (সহিহ্ বুখারি: ২০৭২)

হালাল উপার্জনের জন্য পরিশ্রমের পাশাপাশি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা মুমিনের অন্যতম গুণ। আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা আল্লাহর ওপরই ভরসা করো, যদি তোমরা মুমিন হও।’ (সুরা মায়িদা: ২৩)। তিনি আরও বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেন।’ (সুরা তালাক: ৩)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com