মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ভেড়ামারায় রেললাইনের পাশে থেকে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

মিরপুরে আলোর কাফেলা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

মিরপুর প্রতিনিধিঃ / ৬৩৩ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৩:২৯ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে আলোর কাফেলা স্বেচ্ছাসেবী সংগঠন ও আমেরিকা প্রবাসী রওশন আলী’র পক্ষ থেকে দুস্থ্য ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড নওদাপাড়া ঈদগাহ ময়দানে ১শ’ ৩০ জন হত দরিদ্র ও দুস্থ্য মানুষের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আলোর কাফেলা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক ইমতিয়াজ ইসলাম জীবন, সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম মাষ্টার, উপদেষ্টা আরাফ মাষ্টার, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান গাজী, মোঃ রুহুল আমিন, নাজমুল ইসলাম, শফিকুল ইসলাম, আজম গাজী প্রমুখ।

আলোর কাফেলা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক ইমতিয়াজ ইসলাম জানান, সংগঠনের পক্ষ থেকে এ ধরনের সামাজিক কর্মকান্ড চলমান থাকবে। এছাড়াও এলাকার হত দরিদ্র ও সূবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতে নানা রকম সাহায্য সহযোগিতার পরিকল্পনা রয়েছে।

ইতিমধ্যে সংগঠনের কর্মকান্ডকে গতিশীল করার জন্য আমেরিকা প্রবাসী রওশন আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতা করছেন। আমাদের সামাজিক এ ধরনের কর্মকান্ডের ব্যাপারে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সহযোগিতা করলে আমাদের সংগঠনের পথ চলা আরো সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com