মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ভেড়ামারায় রেললাইনের পাশে থেকে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ৮৫ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৩:১০ অপরাহ্ন

কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সহায়তায় ‘আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে এ শিক্ষাবৃত্তি হস্তান্তর করা হয়। এ সময়ে ১শ’ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইমএশিয়া ইউনিভার্সিটি উপাচার্য প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দিন।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোঃ ইউনুছ আলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ সেখ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হেলালউজ্জামান, শিক্ষক সংগঠক সংগীত শিল্পী বিপাশা ইয়াসমিন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তির প্রধান সমন্বয়ক নাজমুল হুদা। আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তির প্রকল্পের সদস্য হাফিজ আল আসাদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষাবৃত্তি প্রকল্পের আহবায়ক জাতীয় সাঁতার প্রশিক্ষক আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দিন বলেন, মেধা ও দূরদর্শিতা থাকলেও অনেক সময় আর্থিক সংকটের কারণে মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ বাধাগ্রস্ত হয়। এই শিক্ষাবৃত্তি অসচ্ছল পরিবারের কৃতি শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে নিতে এবং তাদের ভবিষ্যতের স্বপ্ন পূরণে বড় ধরণের অনুপ্রেরণা জোগাবে।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব বশির আহমেদ বলেন সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেই এই শিক্ষাবৃত্তি চালু করা হয়েছে এবং আগামীতেও শিক্ষার প্রসারে এই ধরনের জনকল্যাণমূলক ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি প্রকল্পের সদস্য আমিরুল ইসলাম ও আশাদুল হক মিল্টন মালিথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com