কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকার ঈদগাহ সংলগ্ন পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখতে পান স্থানীয়রা।
পরে তারা নৌপুলিশকে খবর দেন। খবর পেয়ে মরদেহ উদ্ধারটি করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় নৌপুলিশের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মরদেহটির পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। মাথার চুল সাদা। স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তির বয়স ৬৫ থেকে ৭০ বছরের মধ্যে হতে পারে। তবে তার পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। পর পরিচয় শনাক্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।’
এই জাতীয় আরো খবর ....