মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

মিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মিরপুর প্রতিনিধি: / ৭৯ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ন

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে কুষ্টিয়ার মিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান পদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম গোলাম মহিউদ্দিন,

উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুন,

জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, মিরপুর প্রেসক্লাবে সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে জনসচেতনতার বিকল্প নেই। দুর্যোগের পূর্বাভাস ও পূর্ব প্রস্তুতির কারণে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল কাঠামো গঠনের পাশাপাশি স্মার্ট প্রযুক্তির ব্যবহার করতে হবে।পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা অগ্নি নির্বপন মহড়া প্রদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com