বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
মিরপুরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪ মিরপুরে মাটির চাহিদা বুঝে সার ব্যবহারে প্রশিক্ষণ ও ডিজিটাল সয়েল সেন্সর বিতরণ মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সার জব্দ ও জরিমানা কুষ্টিয়ার পদ্মা নদীতে চর দখল নিয়ে দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

মিরপুরে মাটির চাহিদা বুঝে সার ব্যবহারে প্রশিক্ষণ ও ডিজিটাল সয়েল সেন্সর বিতরণ

মিরপুর প্রতিনিধি: / ৫৭ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে এবং মাটির চাহিদা অনুযায়ী কৃষকদের সার ব্যবহারে সঠিক পরামর্শ দিতে ডিজিটাল সয়েল সেন্সর ব্যবহারের ওপর প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২ টায় মিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কারিগরি সহায়তা দেয় জিনিয়াস ফার্মস লিমিটেড।

কর্মসূচিতে মিরপুর উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তার মধ্যে ডিজিটাল সয়েল সেন্সর বিতরণ করা হয়। এসব সেন্সরের মাধ্যমে মাঠপর্যায়ে মাটির বিভিন্ন বৈশিষ্ট্য ও পুষ্টি উপাদান সম্পর্কে দ্রুত ধারণা নিয়ে ফসলের প্রয়োজন অনুযায়ী সার ব্যবহারে কৃষকদের পরামর্শ দেওয়া যাবে বলে জানা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণে ডিজিটাল সয়েল সেন্সর ব্যবহারের পদ্ধতি, মাটির বিভিন্ন উপাদান নির্ণয় এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফসলের জন্য প্রয়োজনীয় সার নির্ধারণের বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, মাটির প্রকৃত চাহিদা নির্ণয় করে সার ব্যবহারের পরামর্শ দেওয়া হলে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় রাসায়নিক সারের ব্যবহার কমবে। এতে কৃষকের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি মাটির উর্বরতা সংরক্ষণ এবং কৃষি উৎপাদনকে আরও টেকসই করার সুযোগ তৈরি হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com