বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
মিরপুরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪ মিরপুরে মাটির চাহিদা বুঝে সার ব্যবহারে প্রশিক্ষণ ও ডিজিটাল সয়েল সেন্সর বিতরণ মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সার জব্দ ও জরিমানা কুষ্টিয়ার পদ্মা নদীতে চর দখল নিয়ে দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

মিরপুরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

মিরপুর প্রতিনিধি: / ৭ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী ও নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন শামীম মোল্লা (৪০), রাজু মল্লিক (২৬), হাবিল মন্ডল (৪৯) ও সাইদুল ইসলাম (৫৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার মিরপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত নেতাকর্মীদের বিরুদ্ধে মিরপুর থানায় পৃথক সন্ত্রাস বিরোধী আইন ও নাশকতা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে পুলিশ আটককৃতদের সংশ্লিষ্ট সন্ত্রাস বিরোধী ও নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

এব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, এলাকায় সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সহিংসতা বা অপতৎপরতা রোধে মিরপুর থানা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com