শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

যশোরে এবার লাশ পড়ল সাংবাদিকের

যশোর প্রতিনিধিঃ / ২৪৭ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৩:০০ অপরাহ্ন

যশোর জেলার মনিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে সাংবাদিক রানা প্রতাপ বৈরাগীকে হত্যা করা হয়েছে।

নড়াইল থেকে প্রকাশিত দৈনিক ‘বিডি খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন রানা প্রতাপ।

এক দিনের ব্যবধানে যশোরে গুলি করে দ্বিতীয় হত্যার ঘটনা এটি।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মনিরামপুরের কপালিয়া বাজারে তাকে গুলি করে সন্ত্রাসীরা, যারা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৬টায় রানা প্রতাপ কপালিয়া বাজারে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।

জনাকীর্ণ বাজারে একজন সাংবাদিককে এভাবে গুলি করে হত্যার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোক পরিবেশ তৈরি হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার বাসিন্দা। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

রানা প্রতাপ কেশবপুর কাটাখালি মৎস্য আড়ৎ সমিতির সভাপতি ছিলেন। কপালিয়া বাজারে তার একটি বরফকল ছিল এবং তিনি ঘের ও মৎস্য ব্যবসার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। রানা প্রতাপের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের পরপরই ঘাতকদের ধরতে আশপাশের এলাকায় তল্লাশি ও অভিযান শুরু করে পুলিশের একাধিক টিম।

মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, “আমরা ঘটনাস্থলে রয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পেশাগত বিরোধ, ব্যবসায়িক দ্বন্দ্ব বা অন্য কোনো শত্রুতা থাকতে পারে। সব দিক বিবেচনায় নিয়ে ঘটনা তদন্ত করা হচ্ছে।”

এক দিনের ব্যবধানেই যশোরে দ্বিতীয় খুন এটি। ৩ জানুয়ারি যশোর শহরের শংকরপুরে চলন্ত মোটরসাইকেলে থাকা স্থানীয় বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করা হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই মনিরামপুর উপজেলায় এবার লাশ পড়ল সাংবাদিকের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com