মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

জকসু নির্বাচন, ২৫ কেন্দ্রের ফল ঘোষণা, ৮০ ভোটে এগিয়ে শিবির

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ২৩০ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভোট গণনায় নাটকীয় মোড় দেখা দিয়েছে। টানা দশটি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিবের কাছে পিছিয়ে থাকার পর আবারও পুরোনো ছন্দে ফিরেছেন ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। একই সঙ্গে জিএস ও এজিএস পদেও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৬টার দিকে ২৫তম কেন্দ্র নাট্যকলা বিভাগের ভোটের ফল ঘোষণা করা হয়। তখন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর চেয়ে ৮০ ভোটে এগিয়ে যান রিয়াজুল ইসলাম।

এর আগে ২০টি কেন্দ্রের ভোট গণনা শেষে ছাত্রদলের ভিপি প্রার্থী একেএম রাকিব এগিয়ে ছিলেন। তবে নতুন পাঁচটি কেন্দ্রের ফলাফলে এই পরিবর্তন আসে।

এদিকে ২৫টি কেন্দ্রের ফলাফলে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২,৯৮৩ ভোট। অপরদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ২,৯০৩ ভোট।

ভিপি, জিএস ও এজিএসসহ শীর্ষ তিন পদ এবং অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক পদে এখনও ছাত্রদল এগিয়ে রয়েছে। পাশাপাশি নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।

এ পর্যন্ত ঘোষিত ২৫টি কেন্দ্র হলো- মার্কেটিং, ফার্মেসি, পরিসংখ্যান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, ফাইন্যান্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বায়োকেমিস্ট্রি, নৃবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, প্রিন্টমেকিং–ভাস্কর্য–ড্রয়িং, প্রাণিবিদ্যা, ভূগোল ও পরিবেশ, উদ্ভিদবিজ্ঞান, সিএসই, ভূমি ব্যবস্থাপনা ও আইন, দর্শন, গণিত, ইসলামিক স্টাডিজ বিভাগ, আইইআর, ইংরেজি এবং নাট্যকলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com