মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ২১৩ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ-সংক্রান্ত একটি ভিডিও বিএনপির দলীয় ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিকেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন এবং সেখানে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আন্তর্জাতিকবিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দলটির নেতারা এটিকে একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে একই দিনে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস। তারা নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলে ধারণা করা হচ্ছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com