মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি

নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ১৮৬ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ২:৪৫ অপরাহ্ন

রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম রাজাবাজার এলাকায় মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫) নামে এক জামায়াত নেতা ও হোমিও চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে পশ্চিম রাজাবাজারস্থ বাসায় কয়েকজন দুর্বৃত্ত জানালার গ্রিল কেটে তার বাসায় প্রবেশ করে। দুর্বৃত্তরা আনোয়ার উল্লাহ ও তার স্ত্রীর মুখে কাপড় গুঁজে শ্বাসরোধ করে নগদ ৫ লাখ টাকাসহ ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

পরে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আনোয়ার উল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আনোয়ার উল্লাহ শেরেবাংলা নগর দক্ষিণ থানার জামায়াতে ইসলামীর একজন রোকন। পশ্চিম রাজাবাজার ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক।

তিনি বলেন, রাতে ঘরের গ্রিল কেটে একদল চোর প্রবেশ করে। এ সময় ঘুমিয়ে ছিলেন আনোয়ার উল্লাহ ও তার স্ত্রী। তাদের দুজনের হাত-পা ও মুখ বেঁধে চোর চক্র ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। পরে আনোয়ার উল্লাহ মারা যান।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার জানান, শেরেবাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি ও রুকন ছিলেন আনোয়ার উল্লাহ। অবসরপ্রাপ্ত শিক্ষক, স্থানীয় হোমিও চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ছিলেন মোহাম্মদ আনোয়ার উল্লাহ৷

তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দুর্বত্তরা তার বাসার স্বর্ণালংকার, টাকাসহ বহু মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com