মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ১৫৪ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনসহ নর্ডিক অঞ্চলের তিন দেশ—সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতেরা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক মহলের একটি বিশেষ আগ্রহ রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি এবং বাংলাদেশের উন্নয়ন বিষয়ে তাঁর ভাবনা নিয়ে।

তিনি বলেন, আজ চারটি দেশের রাষ্ট্রদূত বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসব ছিল সৌজন্য সাক্ষাৎ এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতে কীভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করা যায়, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

হুমায়ুন কবির আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে কীভাবে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে নির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়নি। তবে তারা সবাই নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। নির্বাচনের পর বাংলাদেশ একটি গণতান্ত্রিক যাত্রাপথে অগ্রসর হবে—এমন প্রত্যাশার কথাও তারা জানিয়েছেন।

সাক্ষাৎকালে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহাদী আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com