মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার পদ্মা নদীতে চর দখল নিয়ে দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

মিরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী

আলমগীর মন্ডলঃ / ৩৩৫ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টায় উপজেলা চত্বরে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সমাপনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি।

উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার তাপসী রাবেয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী ও উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ।

এসময় উপজেলা পরিসংখ্যান অফিসার ইশরাক হোসেন, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জামাল উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষি প্রযুক্তি মেলার গুরুত্ব অপরিসীম, কারণ এটি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, সার ও যন্ত্রপাতি সম্পর্কে সরাসরি জ্ঞান দেয়, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় এবং পরিবেশবান্ধব পদ্ধতি গ্রহণে উৎসাহিত করে, যা সামগ্রিক কৃষি ব্যবস্থার উন্নয়নে সহায়ক।

বক্তারা আরো বলেন, মেলা উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন, বিশেষজ্ঞদের সাথে সরাসরি পরামর্শ এবং সরকারি-বেসরকারি প্রণোদনা ও ছাড়ের সুযোগ করে দিয়ে কৃষকদের আধুনিকায়নে প্রধান ভূমিকা রাখে।

কৃষি উদ্ভাবন ও প্রযুক্তি মেলা কৃষিতে প্রযুক্তির শক্তি, দেশের উন্নয়নে নতুন পথ। কৃষি হল আমাদের মূল, আমাদের বেঁচে থাকার উৎস, যেখানে উদ্ভাবন এবং প্রযুক্তির মিশ্রণে তৈরি হয় নতুন সম্ভাবনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com