শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মিরপুর সরকারী বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী 

মিরপুর প্রতিনিধিঃ / ২৭৬ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ জানুয়ারী) সকালে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে এ পুরস্কার বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান, উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুন, প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন ও উপজেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামানের পরিচালনায় এ সময়ে সিনিয়র সহকারী শিক্ষক জয়শ্রী পাল, ফারজানা জামান, আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক শফিউল ইসলাম, ওমর ফারুক, আসাদুজ্জামান, জাকিয়া সুলতানা, হাসানুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com