মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

কেরানীগঞ্জে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে গুলি

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ৬০ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৬:১৭ অপরাহ্ন

কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর এলাকায় হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের পাশেই এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় তাদের একজন হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা-২ আসনের ধানের শীষের প্রার্থী আমান উল্লাহ আমানের একান্ত সচিব মো. উজ্জল জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা হাসান মোল্লাকে গুলি করে পালিয়ে গেছে। একটি গুলি তার পেটের এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com