শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সাংবা‌দিক না‌মে কিছু কলঙ্ক আছে যাদের‌কে মানুষ বলা‌ ঠিক হবে না-আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ১৯৭ জন পড়েছেন
প্রকাশঃ শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৩:০৪ অপরাহ্ন

“সাংবা‌দিক না‌মে কিছু কলঙ্ক আছে যাদের‌কে মানুষ বলা‌ ঠিক হবে না”—বলে মন্তব্য ক‌রে‌ছেন কু‌ষ্টিয়া-৩ (সদর) আস‌নের জামায়া‌তের এম‌পি প্রার্থী ও ইসলা‌মিক বক্তা মুফ‌তি আমির হামজা।
শুক্রবার (২৩ জানুয়ারি) রা‌তে কু‌ষ্টিয়া পৌর ১৯ নং ওয়া‌র্ড জামায়া‌তের নির্বাচনী অ‌ফিস উদ্বোধনকালে তি‌নি এমন মন্তব্য ক‌রেন।
আমির হামজা ব‌লেন, “আমার মনে হয় এভা‌বে হঠাৎ আমা‌দের সাম‌নে থে‌কে আমা‌দের অ‌ভিভাবক আক‌স্মিক বিদায়ও নি‌ত না। এজন্য আমরা তা‌দের‌কেই দায়ি কর‌ছি যারা এই অকারেন্স ও মব তৈ‌রি ক‌রে‌ছে।”
তি‌নি কা‌লের ক‌ণ্ঠের কু‌ষ্টিয়ার মাল্টিমিডিয়া প্রতি‌নি‌ধির নাম ধ‌রে ব‌লেন, “বি‌ভিন্ন গো‌য়েন্দা সংস্থা ২০১৯ ও ২০২৩ সা‌লের কাটছাট ক‌রা ভি‌ডিও কারা ছড়ি‌য়ে‌ছে তা‌দের নাম জান‌তে চে‌য়ে‌ছে। আমরা সেই নামগু‌লো দি‌য়ে‌ছি এবং শা‌স্তিও দা‌বি ক‌রে‌ছি।”
তি‌নি ব‌লেন, “বি‌রোধী‌তায় যারা আছে তারাই এই সমস্ত তৈ‌রি করছে। মানু‌ষের ভেত‌রে ভয়-ভীতি, বিভ্রান্ত ছড়া‌নোর জন্য তারা পুরাতন জি‌নিস‌কে সাম‌নে নি‌য়ে এসে কাটছাট ক‌রে সারা বাংলা‌দে‌শে আগে পি‌ছে একটা কথা লা‌গি‌য়ে মামলা দিচ্ছে।”
আরাফাত রহমান কোকোর নাম নিয়ে মন্তব্যের বিষ‌য়ে আমির হামজা ব‌লেন, “আমার এই কথার জন্য আমি অনেক আগেই ক্ষমা চে‌য়ে‌ছি এবং ভুল স্বীকার করে‌ছি। আবার ২০২৬ সা‌লেও ভুল স্বীকার করলাম।”
আওয়ামী সরকা‌রের সা‌বেক মন্ত্রী ডা. মুরা‌দ হাসা‌নের উদাহ‌রণ টে‌নে তিনি ব‌লেন, “টাকলা মুরাদ—জাইমা রহমান‌ ও তা‌রেক রহমানকে নি‌য়ে যে বিশ্রী কথা ব‌লে‌ছেন। তার বিরু‌দ্ধে তো আপনারা এই কয় বছ‌রে একটা কথাও বল‌লেন না।  সুতরাং এগু‌লো যে আপনারা কেন ক‌রে‌ছেন আমরা তা বু‌ঝে ফে‌লে‌ছি।”
ঝাড়ু মি‌ছিল প্রস‌ঙ্গে তিনি বলেন, “আপনারা মি‌ছিল কর‌বেন, আপনা‌দের মা-বোন নেই? আপনা‌দের মে‌য়ে নেই, স্ত্রী নেই? তা‌দের‌কে দি‌য়ে করান! লাইলা বেগ‌মের ম‌তো এরকম ম‌হিলা তিনশ টাকা দি‌য়ে ভাড়া করা লাগ‌বে কেন? এই ম‌হিলার তো এখন বিপ‌দে আছে। ম‌হিলার খোঁজ নি‌য়ে‌ছি। এখন বল‌ছে কি কর‌তে গেলাম আমি, তিনশ টাকা নি‌তে গি‌য়ে এখন দেখ‌ছি ৩০ হাজার চ‌লে যা‌বে।” এসময় আগামী‌তে এমন ভুল আর না করার আহ্বান জানান জামায়া‌তের এই প্রার্থী।
এতে জামায়া‌তে ইসলামীর ওয়ার্ড পর্যা‌য়ের নেতাকর্মী ও সমর্থকরা উপ‌স্থিত ছি‌লেন।
উল্লেখ্য, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে ১৯ জানুয়ারি কুষ্টিয়া শহরে প্রতিবাদ সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়েন দলের জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকির কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন আমির হামজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com