মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন

কুষ্টিয়ায় জেন জি কার্নিভাল অনুষ্ঠিত

আলমগীর মন্ডলঃ / ২৩৪ জন পড়েছেন
প্রকাশঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপি দলীয় প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরীর নির্বাচনী প্রচারনায় ব্যতিক্রমী উৎসব জেন জি কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।

নতুন বাংলাদেশ বিনির্মাণ ও রাষ্ট্র সংস্কারে তরুণদের ভাবনা তুলে ধরতে এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করেছে উপজেলা ছাত্রদল। শুক্রবার (৩০ জানুয়ারি-২০২৬) বিকেলে এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বির সভাপতিত্বে ও সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান,

ছাত্রদলের ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম, তানভীর আল হাদী, শেখ নুর উদ্দিন আবির, জাহিন বিশ্বাস এষা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আতিকুর রহমান তুষার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্রলীগ যেমনভাবে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে ত্রাসের রাজত্ব করেছে একইভাবে গুপ্ত শিবিরও ছাত্রলীগের ভেতরে থেকে ত্রাসের রাজত্ব করেছে। আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের মেধা ও দক্ষতাকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে।

কেবল পরিকল্পনা নয়, তরুণদের বাস্তবসম্মত পরামর্শই হবে রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি। উৎসবে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দ। এ উৎসবে কয়েক হাজার ছাত্রদল নেতা ও তরুণ শিক্ষার্থী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com