মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

মিরপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৮৯ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র উদ্যোগে সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ বলেন, কোর রোড নেটওয়ার্ক হলো সড়ক নেটওয়ার্কের একটি অধিকারপ্রাপ্ত অংশ, যা সামাজিক অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে।

গ্রামীণ জনগোষ্ঠীর সুবিধার্থে টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে এ কর্মশালার বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিষ্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার গ্রামীণ সড়কের কোর রোড নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি তার বক্তব্যে বলেন কোর রোড নেটওয়ার্ক গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এক জীবন রেখা হিসেবে করে এবং কাঙ্ক্ষিত সেবার মান বজায় রাখতে অগ্রাধিকার ভিত্তিতে রক্ষণাবেক্ষণ প্রয়োজন।

প্রাথমিক ভাবে তিন টি রোডকে কোর রোড নেটওয়ার্ক এর আওতায় আনার প্রস্তাব করেন। এ সময়ে কুষ্টিয়া এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আহসান হাবিব, সহকারী প্রকৌশলী রেজওয়ানুর রহমান,

উপজেলা প্রকৌশলী জাহীর মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কামাল আজাদ,

উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন ব্যবসায়ী প্রতিনিধি আলমগীর মন্ডলসহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com