মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

মুফতি আমির হামজার ফেসবুক পেজ অপসারণ ক‌রেছে মেটা

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ১২৭ জন পড়েছেন
প্রকাশঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের সংসদ সদস্য (এম‌পি) প্রার্থী আমির হামজার অফিশিয়াল ফেসবুক পেজ মেটা অপসারণ ক‌রেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সা‌ড়ে ৮টার দি‌কে কু‌ষ্টিয়‌া শহ‌রের থানাপাড়ার বাসভব‌নে সংবাদ স‌ম্মেল‌ন ক‌রে আমির হামজা এই তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আমির হামজা দা‌বি ক‌রেন, এক‌টি কুচক্রী মহল প‌রিক‌ল্পিতভা‌বে তাঁর পেজের বিরু‌দ্ধে নিয়মিত মিথ‌্যা অভি‌যোগ ক‌রে নষ্ট ক‌রে দি‌য়ে‌ছে। দুপুরের পর থেকে তাঁর ব‌্যবহৃত সাড়ে ৬ লাখ ফলোয়ারের ফেসবুক পেজ‌টি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

এরপর বিকেলে আমির হামজার আইটি বিভাগ থেকে জানানো হয়, মুফতি আমির হামজার অফিশিয়াল ফেসবুক পেজ কয়েক দিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির আক্রমণের শিকার হচ্ছিল। এর ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল।

এদি‌কে রা‌তে সাংবা‌দিক‌দের আমির হামজা ব‌লেন, ‘দীর্ঘদিন ধরে ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ ও বিদেশের মানুষের কাছে ইসলামের সঠিক ব্যাখ্যা এবং নৈতিকতার কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার অফিশিয়াল পেজের বিরুদ্ধে নিয়‌মিত মিথ্যা রিপোর্ট করছিল। এর ফলে আমার ভেরিফায়েড ফেসবুক পেজটি আজ দুপুর থেকে ডিজেবল হয়ে যায়।’

আমির হামজা দা‌বি তো‌লেন, ‘এটি একটি পরিকল্পিত সাইবার হামলা। নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় একটি দলের নেতা-কর্মীরা ভীত হয়ে এ ধরনের ন্যক্কারজনক সাইবার সন্ত্রাসে জড়িয়েছে বলে আমরা মনে করি।’

আমির হামজা ব‌লেন, ‘অফলাইনের পাশাপাশি অনলাইনে আমার প্রচার ব্যাপক সাড়া ফেলায় প্রতিপক্ষ দলটি দিশেহারা হয়। তারা এখন ডিজিটাল প্ল্যাটফর্মেও বাধা সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত।’

আমির হামজা আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের কাছে যথাযথ প্রমাণসহ আপিল করেছি। আমাদের টেকনিক্যাল টিম নিরলসভাবে কাজ করছে পেজটি ফিরিয়ে আনার জন্য। যারা এ ধরনের ডিজিটাল অপরাধের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করার জন্য আমরা প্রয়োজনে দেশের প্রচলিত আইনের সহায়তা নেব। সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়ের করব।’

এ সময় কু‌ষ্টিয়া জেলা প্রচার ও‌ মি‌ডিয়া সম্পাদক এনামুল হকসহ অন‌্যারা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com