শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মিরপুরে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

মিরপুর প্রতিনিধিঃ / ৩৩০ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:০৭ পূর্বাহ্ন

কুষ্টিয়া-২ আসনের মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ১৯নং নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়া‌রি) সকা‌লে চু‌রির বিষয়‌টি টের পে‌য়ে স্কুল কর্তৃপক্ষ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা‌কে জানায়।
এ ঘটনায় মিরপুর থানায় সাধারণ ডা‌য়েরী (জি‌ডি) ক‌রা হ‌য়ে‌ছে।
সূ‌ত্রে জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়া‌রি) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে সিসি ক্যামেরা দুটি চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ক্যামেরা না দেখে বিষয়টি জানতে পারেন।
ওই দিন রাত ৮টার দিকে মিরপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং কর্মকর্তা‌ নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ‘সকা‌লে স্কুল কর্তৃপক্ষ চু‌রির বিষয়‌টি ‌টের পে‌য়ে আমা‌কে জা‌নায়। বুধবার (১১ ফেব্রুয়া‌রি) সকালে একই স্থা‌নে আবারও নতুন ক‌রে ক্যামেরা প্রতিস্থাপন করা হ‌বে।’
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ শহিদুল ইসলাম ব‌লেন, ‘চু‌রির ঘটনায় বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মোজা‌ম্মেল হক থানায় সাধারণ ডা‌য়েরী ক‌রে‌ছেন। ক্যামেরা দু‌টি এখন পর্যন্ত উদ্ধার ক‌রা যায়‌নি। কাউকে গ্রেপ্তারও সম্ভব হয়‌নি।’
ভেড়ামারা ও মিরপুর দুই উপ‌জেলা মিলে কু‌ষ্টিয়া-২ আসন। মিরপুর উপ‌জেলায় ১১৪‌টি ভোট কেন্দ্র র‌য়ে‌ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে এই আসন থে‌কে ৫ জন প্রার্থী প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌ছেন। এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com