মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

কু‌ষ্টিয়ার ভোট কেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

কুমারখালী প্রতিনিধিঃ / ১৮৭ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৫৬ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে ভোট কেন্দ্রের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাগের মধ্যে থেকে ১০টি ককটেল সাদৃশ‌্য বস্তু উদ্ধার করা হ‌য়ে‌ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দি‌কে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দী বাজার থেকে দুইটি ব‌্যাগ থে‌কে এগু‌লো উদ্ধার ক‌রেছে পুলিশ।
বাজা‌রের পা‌শেই বালিয়াকা‌ন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র অব‌স্থিত। এ ঘটনার পর থে‌কে এলাকায় আতঙ্ক বিরাজ কর‌ছে।
ইতোমধ্যেই ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন সেনাবা‌হিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা।
পু‌লি‌শের ধারনা, আতঙ্ক ছড়ানোর জন্য এ কাজ ক‌রে‌ছে দুর্বৃত্তরা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ককটেল সাদৃশ‌্য বস্তুগু‌লো‌কে উদ্ধার ক‌রে থানা হেফাজ‌তে নেওয়া হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে আইনানুগ ব‌্যবস্থা গ্রহণের প্রস্তু‌তি চল‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com