মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

দেশের সর্বকনিষ্ঠ নারী সাংসদ পুতুল

নাটোর প্রতিনিধিঃ / ১৯৮ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। মাত্র ৪১ বছর বয়সে তিনি দেশের সর্বকনিষ্ঠ নির্বাচিত নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছে। একই সঙ্গে এই আসন থেকে প্রথম নারী এমপি হিসেবেও নির্বাচিত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন পুতুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা প্রতীক) পান ৮৯ হাজার ৪৩১ ভোট।

বিজয়ের পর প্রতিক্রিয়ায় তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ জয় লালপুর ও বাগাতিপাড়ার মানুষের। নির্বাচনী প্রচারণায় যারা দিন-রাত পরিশ্রম করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ফারজানা শারমিন পুতুল বিএনপির সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা। তার বাবা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়।

এরপর দীর্ঘ ১৮ বছর পর নাটোর-১ আসনটি আবারও বিএনপির দখলে এলো। বাবার মৃত্যুর পর সেই রাজনৈতিক ঘাঁটি পুনরুদ্ধার করে নতুন অধ্যায়ের সূচনা করলেন পুতুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com