শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নতুন প্রধানমন্ত্রীর অপেক্ষায় স্মৃতিসৌধ

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ২০৯ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ন

শপথ গ্রহণের পর নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা রীতি অনুযায়ী সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ কারণে রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু এ তথ্য জানান।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিকেল ৪টার দিকে মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করবেন। এরপরে নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসবেন। সেজন্য, স্মৃতিসৌধের বিভিন্ন প্রাঙ্গণে ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। পাশাপাািশ স্মৃতিসৌধ প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

সাভারে জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, “নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। এ কারণে স্মৃতিসৌধ প্রাঙ্গনে সর্ব সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ শ্রদ্ধা জানানোর পরেই সর্বসাধারণের জন্য আবার স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com