মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ভেড়ামারায় রেললাইনের পাশে থেকে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

কাল সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা কমিটির সভা

ধর্ম ডেস্কঃ / ৪১০ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন

১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে কাল বুধবার (১৮ ফেব্রুয়ারি)। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এ ছাড়া সরাসরি জানাতে নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। আর চাঁদ দেখা না গেলে শুক্রবার থেকে রোজা শুরু হবে। মুসলিম সম্প্রদায় সিয়াম সাধনার মাধ্যমে পবিত্র রমজান মাস পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com