শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজ শিশুর লাশ জিকে খাল থেকে উদ্ধার 

আলমগীর মন্ডলঃ / ২৬৮ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:০০ পূর্বাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজ শিশু মোহাম্মদ আলী (৪) এর লাশ ১৭ ঘন্টা পর বাড়ির পাশের জিকে প্রধান খাল থেকে উদ্ধার করেছে মিরপুর ফায়ার সার্ভিসের এক চৌকস দল।

শিশু মোহাম্মদ আলী মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর গ্রামের প্রবাসী রহমত আলী কহন এর কনিষ্ঠ পুত্র।

মিরপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রেজা আহমেদ বলেন, গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে নিখোঁজ শিশু মোহাম্মদ এর পরিবার আমাদের কাছে জানান, তার শিশু মোহাম্মদ কে দুপুর ৩ টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

একই সঙ্গে পরিবারের ধারণা বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া জিকে খালের ভরা পানিতে পড়ে তলিয়ে গেছে। তৎখানিক খবর পেয়ে আমারা টিম নিয়ে আমরা কয়েক ঘন্টা পানির মধ্যে খোঁজাখুঁজির পর শিশুর সন্ধান না পেয়ে, খুলনা ডুবুরি টিমকে খবর দেয়া হয়।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে লিডার সাইদুল হক এর নেতৃত্বে একদল ডুবুরি টিম জিকে খালের মধ্যে সকাল আটটা থেকে দুই ঘন্টা খোঁজোখুঁজির পর বাড়ির পাশের খাল থেকে শিশুটিকে মৃত উদ্ধার করা হয়। এবং লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com