মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার পদ্মা নদীতে চর দখল নিয়ে দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়লো বসতঘর

দৌলতপুর প্রতিনিধিঃ / ২৮৪ জন পড়েছেন
প্রকাশঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি বসতঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মশাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ছেলে ইমরান হোসেন (২০) মাদক সেবনের জন্য পরিবারের কাছে টাকা দাবি করে। পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে সে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুনে বসতঘরসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়।

ঘটনার সময় রবিউল ইসলাম বাড়িতে ছিলেন না। তিনি বলেন, ‘আমি সকালে বাজারে ছিলাম। খবর পেয়ে বাড়িতে এসে দেখি আগুনে বসবাসের ঘরসহ সবকিছু পুড়ে গেছে।’ আগুন লাগানোর বিষয়ে জানতে চাইলে তিনি আর বিস্তারিত কিছু বলতে চাননি।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে আমাদের চুলার আগুন থেকে আগুন লাগার কথা জানানো হয়েছিল। তবে পরে জানতে পারি, পরিবারের একজন ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই পরিবারের এক মাদকাসক্ত ছেলে এ ঘটনা ঘটিয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com