শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ার মিরপুরে সরকারি তিন দপ্তরে চুরি

আলমগীর মন্ডলঃ / ২১১ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে সরকারি তিনটি দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। জেলার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরি সংঘটিত হয়েছে।

রোববার (৮ মার্চ) দিবাগত রাতের কোন এক সময় একযোগে এঘটনা ঘটে। সোমবার (৯ মার্চ) সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে।

এঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ। এমন চুরির ঘটনায় হতবাক সবাই।

পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, রোববার (৮ মার্চ) দিবাগত রাতের কোন এক সময় তিনটি দপ্তরে পর্যায়ক্রমে একযোগে এ চুরির এঘটনা ঘটে। এসময় তিনটি দপ্তরের দরজারর তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে চোর চক্র।

এসময় সংশ্লিষ্ট দপ্তরের আলমিরায় থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল। এতে কোন গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। কি কারণে এঘটনা তা রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানিয়েছে, এঘটনার পর দপ্তর গুলোতে পরিদর্শন করেছি। থানায় লিখিত অভিযোগ দেয়া হচ্ছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com