মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

মিরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলমগীর মন্ডলঃ / ৯৫ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) মিরপুর উপজেলা অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।

মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে মিরপুর উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাস মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com