শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আলমগীর মন্ডলঃ / ২০৫ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তপোধ্বনীর মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। পরে স্মৃতিসৌধে শহীদদের স্মরণে কুষ্টিয়া-২ (মিরপুর- ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর,

উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত (ইউএনও) ঈশিতা আক্তার, থানার পক্ষে অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে আহবায়ক আমজাদ হোসেন, সদস্য সচিব নজরুল করিম,

মিরপুর উপজেলার বিএনপির পক্ষে সভাপতি আশরাফুজ্জামান শাহীন, মিরপুর পৌর বিএনপির পক্ষে সভাপতি আব্দুর রশিদ, মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে আরিফুল হক, মিরপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি মারফত আফ্রিদী ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন পুষ্পমাল্য অর্পন করেন।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়।

এদিকে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধাসরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান এবং ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল আটটায় উপজেলা প্রশাসনের পক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) ঈশিতা আক্তার এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ (মিরপুর ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর,

থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব নজরুল, জামায়াতে ইসলামীর উপজেলা আমির রেজাউল করিম প্রমুখ।

এছাড়াও বাদ জোহর ও সুবিধাজনক সময়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com