মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

ওসির চেয়ারে খেলাফত মজলিসের এমপি, ভিডিও ভাইরাল

ময়মনসিংহ প্রতিনিধিঃ / ৭৮ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ন

অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেনবাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতিবিদ ময়মনসিংহের ফুলপুরের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ। থানায় ঢুকে ওসিকে না পেয়ে তার চেয়ারেই বসে পড়েন তিনি। দীর্ঘক্ষণ সেখানে বসেই আলাপচারিতা চালিয়ে যান অফিস কর্মকর্তাদের সঙ্গে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমপির এমন কাণ্ড নিয়ে সমালোচনাও হচ্ছে বেশ।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান রাশেদ বলেন, ওই দিন পুলিশ লাইনে আমার মাস্টার প্যারেড ছিল। সকাল সোয়া ৭টার দিকে আমি সে উদ্দেশ্যে রওনা হই। ওই দিন সংসদ সদস্যের থানায় আসার কোনো পূর্বসূচি ছিল না, কিংবা আমাকে আগে থেকে কিছু জানানো হয়নি। এমপি সাহেবের গাড়ি থানা প্রাঙ্গণে ঢোকার পর তাকে জানানো হয়, ওসি থানায় নেই। তারপরও তিনি থানায় প্রবেশ করেন।

তিনি আরও বলেন, আমার কক্ষে ঢুকে প্রথমে তিনি আমার চেয়ারে বসতে ইতস্তত বোধ করেন। কিন্তু তার সঙ্গে থাকা লোকজন তাকে আমার চেয়ারে বসতে বলেন। পরে তিনি কিছুক্ষণ বসে কথা বলে চলে যান।

এ বিষয়ে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ বলেন, তিনি থানায় পরিদর্শনে গিয়েছিলেন। ওসি অনুপস্থিত থাকায় তাকে সেখানে বসতে বাধ্য করা হয়েছিল এবং তিনি কোনো অসুবিধা বা অপরাধ মনে করেননি।

ভিডিওটি ওই দিন প্রকাশিত না হলেও সোমবার(৬ এপ্রিল) সন্ধ্যার পর ভাইরাল হয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com