শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

৪৭ বিজিবি’র জব্দকৃত বিপুল পরিমাণ মাদক ধ্বংস

আলমগীর মন্ডল: / ১৭২ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন

কুষ্টিয়ায় মিরপুরে ৪৭ বিজিবি চোরাই পথে আনা জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টায় কুষ্টিয়া ৪৭ বিজিবি’র সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবি জানিয়েছে, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত কুষ্টিয়ার দৌলতপুর ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য ৩১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার ৯৯৫ টাকা। মাদক চোরাচালান রোধে এ অভিযান আরও কঠোর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ-বিন-হাসান সহ কর্মকর্তাগণ। এসময় ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ফেনসিডিল, গাঁজা, হেরোইন, কোকেন, ইয়াবা সহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com