মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ক্ষমতা দখলকারী জান্তা প্রধান

আন্তর্জাতিক ডেস্কঃ / ৪০ জন পড়েছেন
প্রকাশঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৪:০৪ অপরাহ্ন

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন সামরিক জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং । এর মধ্য দিয়ে পাঁচ বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী হ্লাইং এবার বেসামরিক পদে বসে নিজের শাসন অব্যাহত রাখছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানী নেপিদোতে আয়োজিত এক অভিষেক অনুষ্ঠানে তিনি শপথ নেন। অনুষ্ঠানে দেওয়া ভাষণে হ্লাইং দাবি করেন, মিয়ানমার ‘গণতন্ত্রের পথে’ ফিরে এসেছে এবং একটি উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন যে, দেশটিকে এখনও অনেক ‘চ্যালেঞ্জ অতিক্রম’ করতে হচ্ছে।

গত সপ্তাহে জান্তাপন্থী পার্লামেন্টে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন ৬৯ বছর বয়সী এই জেনারেল। এর মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার ওপর তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত হলো। এই পদের জন্য মনোনীত তিন প্রার্থীর মধ্যে তিনি একজন ছিলেন; বাকি দুজন রানার-আপ হয়ে উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

২০২১ সালে শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি-কে ক্ষমতাচ্যুত ও গ্রেফতার করে রাষ্ট্রক্ষমতা দখল করেছিলেন মিন অং হ্লাইং। তার সেই অভ্যুত্থানের ফলে দেশজুড়ে নজিরবিহীন সহিংসতা ও বিক্ষোভ শুরু হয়, যা মিয়ানমারকে এক চরম বিশৃঙ্খলার দিকে ঠেলে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com