মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

কুষ্টিয়ায় নানা আয়োজনে বর্ষবরণ

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ১৪৩ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন

সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ কে বরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরের বনবীথিতে গিয়ে শেষ হয়। সেখানে কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বাংলা নববর্ষে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। এছাড়াও কুষ্টিয়া পৌরসভাসহ জেলার বিভিন্ন সংগঠননানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ ও উদযাপন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com