শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৬২ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৪:০২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের নেতিবাচক প্রভাব মোকাবিলায় নতুন কৌশল গ্রহণ করেছে ইরান। সমুদ্রপথে পণ্য পরিবহনে বাধা আসায় এখন স্থলপথে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত বাণিজ্য আরো শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে তেহরান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।

প্রতিবেদনে বলা হয়, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি সীমান্ত প্রদেশগুলোর গভর্নরদের নিরবচ্ছিন্ন পণ্য আমদানি ও রপ্তানি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

ইরান সরকারের ওয়েব পোর্টালে প্রকাশিত একটি নথিতে উল্লেখ করা হয়েছে- জনসাধারণের জীবনযাত্রার ওপর শত্রুর হুমকির প্রভাব নিষ্ক্রিয় করার লক্ষ্যে সীমান্ত অঞ্চলের গভর্নরদের উচিত সীমান্ত বাণিজ্যের আরো শক্তিশালীকরণ এবং উন্নয়ন করা।

এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি এবং উৎপাদিত পণ্যের রপ্তানি অন্তর্ভুক্ত। এই উদ্দেশ্যে জাতীয় ও আঞ্চলিক সব সম্ভাব্য সম্পদকে কাজে লাগাতে হবে এবং সীমান্ত এলাকার সমবায় সমিতিসহ বিভিন্ন জনকল্যাণমূলক সংস্থার সঙ্গে সমন্বয় করতে হবে।”

উল্লেখ্য, গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু বেশ কিছু বিরোধপূর্ণ বিষয়ে দুই পক্ষ একমত হতে না পারায় দীর্ঘমেয়াদি কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ১৩ এপ্রিল থেকে ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com