শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ১৮৭ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৪:১০ অপরাহ্ন

দেশব্যাপী ডিজিটাল ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে আয়োজিত এক বিশাল জনসভা থেকে এ কার্যক্রম শুরু করেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় সরকারি সেবা ও ভর্তুকি পৌঁছে দেওয়ার নতুন পথ প্রশস্ত হলো।

বেলা ১১টার কিছু পরে প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত জনতা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। ডিজিটাল পদ্ধতিতে কার্ড বিতরণের এই মহতী উদ্যোগের শুরুতে প্রধানমন্ত্রী উপস্থিত জনতাকে সাথে নিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেন। কম্পিউটারের মাউসে ক্লিক করার আগে তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, “এখানে এই কম্পিউটারের একটি সুইচ টিপলে আমাদের সারা বাংলাদেশের প্রায় ২২ হাজার কৃষকের কাছে সরকারের দেওয়া এই সুবিধা পৌঁছে যাবে। আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করবো।” এরপর জনতাকে সাথে নিয়ে উচ্চস্বরে ‘বিসমিল্লাহ’ এবং ‘ওয়ান-টু-থ্রি’ কাউন্টডাউনের মাধ্যমে তিনি সুইচ টিপে ঐতিহাসিক এই কার্যক্রমের সূচনা করেন।

এর আগে সকালে ঢাকা থেকে সড়ক পথে টাঙ্গাইলের উদ্দেশে রওয়ানা করেন প্রধানমন্ত্রী। তার যাত্রাপথে রাস্তার দুই পাশে হাজার হাজার সমর্থক ও সাধারণ মানুষ ভিড় জমান। প্রধানমন্ত্রীও সহাস্যে গাড়ির ভেতর থেকে হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com