শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ইরান আটক করেছে ২ জাহাজ

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৮০ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:০০ অপরাহ্ন

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ আটক করেছে। বুধবার (২২ এপ্রিল) আইআরজিসি এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে (আইআরআইবি) প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, “জাহাজগুলো যথাযথ অনুমোদন ছাড়াই চলাচল করছিল, বারবার নিয়মকানুন লঙ্ঘন করছিল এবং নেভিগেশন সিস্টেমে কারসাজি করছিল। তারা গোপনে হরমুজ প্রণালি থেকে বের হওয়ার চেষ্টার সময় সামুদ্রিক নিরাপত্তাকে বিপন্ন করছিল।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ইরানের জাতীয় অধিকার রক্ষার অংশ হিসেবে সেগুলোকে থামানো হয়েছে’ এবং এগুলোকে আটক করা হয়েছে।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, গ্রিক মালিকানাধীন তৃতীয় একটি জাহাজকেও আইআরজিসি লক্ষ্যবস্তু করেছে। সেটি ‘বর্তমানে ইরানের উপকূলের কাছে অচল অবস্থায় রয়েছে।’

এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্র্যাফিক অর্গানাইজেশন (ইউকেএমটিও) জানিয়েছিল, দুটি কন্টেইনার জাহাজে গুলি চালানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com