শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ হাসপাতাল থেকে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভেড়ামারা প্রতিনিধিঃ / ২০১ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

কুষ্টিয়ার ভেড়ামারায় ‘ভেড়ামারা মডেল হাসপাতাল’ নামক একটি প্রাইভেট প্রতিষ্ঠানের মালিক আনোয়ার পারভেজের (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ভেড়ামারা পৌরসভার পাশে তার নিজ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আনোয়ার পারভেজ উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নতুনহাট এলাকার ইমদাদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পারভেজ তার ভেড়ামারা মডেল হাসপাতাল ছিলেন। তিনি এবং তার স্ত্রী ছাড়াও এই প্রতিষ্ঠানে ৪ জনের মালিকানা আছে। বেলা ১০ টার দিকে তিনি নিচ তলার একটি রুমে যান। সাড়া শব্দ না পেয়ে কর্মচারীরা গিয়ে দেখতে পান রুমের দরজা বন্ধ।

পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে সকলের উপস্থিতিতে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। এ সময় তার কাছ থেকে ঘুমের ওষুধের বেশ কয়েকটা প্যাকেট উদ্ধার করা হয়।

হাসপাতালটির অংশীদার ফয়সাল বলেন, প্রতিষ্ঠানের যাবতীয় কাজ তিনি নিজেই করেন। তার আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আর এটি মেনে নেওয়ার মতো না। তবে বেশ কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটি ভালো চলছিল না। এই নিয়ে হয়তো মানসিক চাপ তৈরি হতে পারে।

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, প্রাইভেট হাসপাতাল মালিক আনোয়ার পারভেজ তার নিজ প্রতিষ্ঠানে আত্মহত্যা করেছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পূর্ণ করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেলার হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com