শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সংসদে আমির হামজার দেওয়া বক্তব্যের প্রতিবাদে ‘স্থানীয়দের’ বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ১৫০ জন পড়েছেন
প্রকাশঃ শুক্রবার, ১ মে, ২০২৬, ৩:৪০ অপরাহ্ন

জাতীয় সংসদে কুষ্টিয়া সুগার মিল নিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে ‘কুষ্টিয়া সুগার মিল চালুকরণ ও ইক্ষু রোপণ পরিষদ’-এর আয়োজনে সুগার মিলের ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়য়।
এতে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, সংগঠনের আহ্বায়ক যুবদল নেতা আব্দুল মাজেদসহ শ্রমিক, চাষি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা অভিযোগ করেন, গত ২৬ এপ্রিল জাতীয় সংসদে সংসদ সদস্য আমির হামজা সুগার মিলের জমি লিজ দেওয়ার বিষয়ে বক্তব্য দেন, যা স্থানীয় জনগণের স্বার্থবিরোধী।
বক্তারা বলেন, সুগার মিলটি কুষ্টিয়ার অর্থনীতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই এটি বেসরকারিকরণের কোনো উদ্যোগ গ্রহণ করা হলে তা প্রতিহত করা হবে।
তারা মিলটি পুনরায় চালু করে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান এবং দ্রুত এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com