শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রাজধানীতে বাবার সামনে মেয়েকে অপহরণ, প্রধান আসামি গ্রেফতার

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ১৮৩ জন পড়েছেন
প্রকাশঃ শুক্রবার, ১ মে, ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে ছিনিয়ে নেয়া উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণের ৯ দিনের মাথায় ঘটনার মূলহোতাকেও গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পূবাইল এলাকা থেকে অভিযুক্ত লামীন ইসলামকে (১৯) গ্রেফতার করা হয়। লামীন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রায়েরদিয়া (উলুখোলা) এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা জানান, গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে দুপুর আড়াইটার সময় মেয়েকে নিয়ে বাসার উদ্দেশে রওনা হন। পথে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে পৌঁছলে আসামি লামীন ইসলামসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন আমার মেয়েকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়।

ঘটনার পর উত্তরাপূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর বাবা। পরে উত্তরা পূর্ব থানার একটি দল অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেফতর করে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার সময় গাজীপুরের পূবাইলের কালু মার্কেট এলাকা থেকে প্রধান অভিযুক্ত লামীনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। মামলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com