শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সিলেটে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিলেন প্রধানমন্ত্রী

সিলেট প্রতিনিধিঃ / ১৮৯ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ২ মে, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

সিলেটে একদিনের সফরে এসে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সার্কিট হাউসে আয়োজিত মধ্যাহ্নভোজে তিনি সিলেটের বিখ্যাত সাতকড়া দিয়ে রান্না করা গরুর মাংস খান।

শনিবার (২ মে) দুপুরে মধ্যাহ্নভোজে স্থানীয় হাওরের শিং মাছ, টেংরা মাছ ও বাইম মাছসহ বিভিন্ন দেশীয় পদ পরিবেশন করা হয়। ভোজে স্থানীয় ঐতিহ্য গুরুত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় আসে।

সফরের শুরুতে সকালে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তারেক রহমান। পরে তিনি সদর উপজেলার কান্দিগাঁও এলাকায় ‘বাসিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।

পরে বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের জন্য আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সেখানে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন।

এই সফরে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মাজার জিয়ারত থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচিতে তিনি স্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com