দীর্ঘ ১৫ বছর পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গে ১৭৮ আসনে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি)।
সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ২৯৩টির (একটি আসনে আবার ভোট হবে) আসনের মধ্যে ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শেষে ১৭৮ আসনে জয় লাভ করে বিজেপি।