মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

কুষ্টিয়ার সীমান্তে বিজিবির সতর্কতা জারি

দৌলতপুর প্রতিনিধি: / ১২০ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গে হিন্দু জাতীয়তাবাদ দল বিজেপি সরকার গঠনের পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৯ মে) দুপুরে সীমান্ত সংলগ্ন বিভিন্ন গ্রামে এ সতর্কতামূলক প্রচারণা চালায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
মাইকিংয়ের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো হয়, প্রতিদিন বিকাল ৫টার পর সীমান্তের ১৫০ গজ এলাকা কিংবা শূন্য লাইনের ভেতরে প্রবেশ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সীমান্ত সংলগ্ন কৃষিজমিতে কাজ করা কিংবা গবাদিপশু চরানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।
এছাড়া মাইকিংয়ে বিজিবি সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর জন্য অনুরোধ করা হয় বিজিবির পক্ষ থেকে। এছাড়া নির্ধারিত সময়ের পর কোনো বাংলাদেশি নাগরিক যেন সীমান্ত এলাকায় অবস্থান না করেন, সে বিষয়েও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।
সীমান্ত দিয়ে পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশের কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পে অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনার খবর প্রকাশের পর দৌলতপুরের সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি, অতিরিক্ত জনবল মোতায়েন এবং নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে মাদকদ্রব্য, চোরাচালান ও অবৈধ মালামাল প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সীমান্তবর্তী গ্রামগুলোর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ ও খোঁজখবরও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
জানতে চাইলে কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তের বাসিন্দাদের সতর্ক করতে এলাকায় মাইকিং করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত জনবল মোতায়েন ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তবে এখন পর্যন্ত সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সহিংসতা মূলত শহরকেন্দ্রিক হলেও সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com