বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন

আলোচনা মানে আত্মসমর্পণ নয়: ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ / ৩৫ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ১০ মে, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সংলাপ বা আলোচনা মানে আত্মসমর্পণ নয়। রবিবার (১০ মে) এক্স-এ এক পোস্টে তিনি এ কথা বলেছেন।

যুদ্ধ অবসানের জন্য রবিবার মার্কিন প্রস্তাবের জবাব পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছে ইরান। এই জবাবের বিস্তারিত এখনো জানায়নি তেহরান। তবে ইরানি গণমাধ্যম বলেছে, “প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, এই পর্যায়ে আলোচনার মূল বিষয় হবে এই অঞ্চলে যুদ্ধের অবসান ঘটানো।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার পোস্টে বলেছেন, “আমরা শত্রুর সামনে কখনো মাথা নত করব না এবং সংলাপ বা আলোচনার কথা ওঠা মানে আত্মসমর্পণ বা পিছু হটা নয়।”

তিনি আরো বলেন, “বরং, লক্ষ্য হলো ইরানি জাতির অধিকার সমুন্নত রাখা এবং দৃঢ় শক্তির সাথে জাতীয় স্বার্থ রক্ষা করা।”

এদিকে, ইরানের সংসদের নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম রেজাই তার পোস্টে বলেছেন, “সময় আমেরিকানদের বিপক্ষে যাচ্ছে। বেপরোয়াভাবে কাজ না করা এবং যে চোরাবালিতে তারা পড়েছে তাতে নিজেদের আরো গভীরে ডুবিয়ে না দেওয়াই তাদের স্বার্থে। সবচেয়ে ভালো বিকল্প হলো আত্মসমর্পণ করা এবং ছাড় দেওয়া। আপনাদের অবশ্যই নতুন আঞ্চলিক ব্যবস্থার সাথে মানিয়ে নিতে হবে।”

সংসদের কট্টরপন্থী ডেপুটি স্পিকার আলী নিকশাদ বলেছেন, যুক্তরাষ্ট্র “মহান ও শক্তিশালী ইরানের বিরুদ্ধে তাদের ভাগ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে এবং এখন আপনাদের এর পরিণতি মেনে নিতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com