শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

​কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারি আটক

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ১২৬ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় গাঁজাসহ মো. হাসিবুল (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১২ মে) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

আটককৃত হাসিবুল মেহেরপুর জেলার গাংনী উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, সোমবার বিকালের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের রংমহল বিওপির ধলামাঠ এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় হাসিবুলকে ভারতীয় এক কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে মামলা দায়ের করে গাঁজাসহ তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে সবসময় সতর্ক আছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com