শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মিরপুর প্রতিনিধি: / ১৮৭ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

 

কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের মুল্লিকপাড়া কবরস্থান সংলগ্ন মাঠের একটি ধইঞ্চাক্ষেত থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে মরদেহটির নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাঠ এলাকার একটি ধইঞ্চাক্ষেত থেকে ওই যুবকের মরদেহটি দেখে পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তবে মৃত যুবকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি আজকের। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটির পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com