মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার পদ্মা নদীতে চর দখল নিয়ে দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ

কুমারখালী প্রতিনিধিঃ / ১৮৬ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৪:১০ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বাদশা শেখ (৪২) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা এলাকার একটি কলাবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাদশা শেখ একই ইউনিয়‌নের সাঁওতা গ্রা‌মের বাসিন্দা। তিনি কালীগঙ্গা নদীর মাছ চাষ প্রকল্পের নৈশপ্রহরী ছিলেন।

চাপড়া ইউনিয়ন প‌রিষ‌দের সদস্য হেলাল শেখ জানান, বাদশা তাঁর ফুফাতো ভাই। তিন দিন আগে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বাদশা। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।

বাঁধ বাজার পু‌লিশ ক্যাম্পের উপপ‌রিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, ‘স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বাদশা নামের এক ব্যক্তির বলে স্বজনেরা শনাক্ত করেছেন। মরদেহটি অর্ধগ‌লিত অবস্থায় র‌য়ে‌ছে। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com