শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ১৪১ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

কুষ্টিয়ায় পূর্ব নির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৭ জুলাই) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৮ জুলাই) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিকাল ৩টা এবং কুমারখালী উপজেলায় সন্ধ‌্যা ৬টায় পদযাত্রার সময় পূর্বনির্ধারিত ছিল।
এনসিপির ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, অনিবার্য কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের অধীন কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও কুমারখালী—এই দুটি উপজেলায় মঙ্গলবার (২৮ জুলাই) জুলাই পদযাত্রা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।
পরদিন বুধবার (২৯ জুলাই) যথারীতি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শহরে বিকাল ৩টায় এবং মানিকগঞ্জ সদরে সন্ধ্যা ৬টায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) নয়ন আহম্মেদ জানান, অ‌নিবার্য কার‌ণে কেন্দ্রীয় সিদ্ধা‌ন্তে কুষ্টিয়ার দুই উপ‌জেলায় পদযাত্রা স্থগিত করা হ‌য়ে‌ছে। নতুন সময়সূ‌চি প‌রবর্তী‌তে জানা‌নো হ‌বে।
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৬ জুলাই থেকে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com