বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতায় হোটেলে আগুন : সাংবাদিক দেবাশীষ স্ত্রী-সন্তানসহ নিহত মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ ‘এখানকার সরকারই আমি, ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে’ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে চেক বিতরণ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে বিভাগীয় মামলা কুষ্টিয়ায় আমির হামজার সমর্থক-গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ আছেন সবাই কুষ্টিয়ায় বালু বোঝাই ট্রলি পিছলে পদ্মায়, ১ শিশু নিখোঁজ কুষ্টিয়া রেলওয়ে ষ্টেশনে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে মিলল ইটের টুকরো কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

কুষ্টিয়ায় স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

মিরপুর প্রতিনিধি: / ৬২ জন পড়েছেন
প্রকাশঃ শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:০৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। জেলার মিরপুর উপজেলার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জামিল উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন শিক্ষা শুধু সাফল্যের পথ নয়, মানুষের মতো মানুষ হওয়ার শক্ত ভিত্তি। তিনি একই সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের প্রতি শিশুদের সুশিক্ষায় আরও আন্তরিক হওয়ার আহ্ববান জানান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বৃহত্তর কুষ্টিয়া জেলার সংরক্ষিত মহিলা আসন সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। এতে বিশেষ অতিথি ছিলেন আমলা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নাজিম সুলতান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু,

আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, ফাউন্ডেশনের উপদেষ্টা আলাউদ্দিন, ডাঃ আরিফুল ইসলাম সুমন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ফাউন্ডেশনের সদস্য সচিব আমিরুল ইসলাম।

আয়োজক সূত্রে জানা যায়, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৩০০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৬০ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।

আগামীতে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফাউন্ডেশনের সদস্য সচিব আমিরুল ইসলাম জানান, মেধাভিত্তিক এ বৃত্তি কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com