বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতায় হোটেলে আগুন : সাংবাদিক দেবাশীষ স্ত্রী-সন্তানসহ নিহত মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ ‘এখানকার সরকারই আমি, ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে’ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে চেক বিতরণ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে বিভাগীয় মামলা কুষ্টিয়ায় আমির হামজার সমর্থক-গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ আছেন সবাই কুষ্টিয়ায় বালু বোঝাই ট্রলি পিছলে পদ্মায়, ১ শিশু নিখোঁজ কুষ্টিয়া রেলওয়ে ষ্টেশনে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে মিলল ইটের টুকরো কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

কুষ্টিয়া রেলওয়ে ষ্টেশনে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে মিলল ইটের টুকরো

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ২২ জন পড়েছেন
প্রকাশঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২:১২ অপরাহ্ন

কুষ্টিয়ার একটি রেলওয়ে স্টেশনে পরিত্যক্ত দুটি শপিং ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে শহরের কোর্ট স্টেশনের নকশীকাঁথা মেইল ও শাটল ট্রেনের টিকিট কাউন্টারের সামনে মুখ বাঁধা অবস্থায় ব্যাগ দুটি পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, স্টেশনের টিকিট কাউন্টারের পাশে দুটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ব্যাগের ভেতরে বিস্ফোরক বা সন্দেহজনক কোনো বস্তু থাকতে পারে—এমন আশঙ্কায় তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
পরে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ দুটি উদ্ধার করে বালতির ভেতর পানিতে ভিজিয়ে রাখা হয়। আড়াই ঘণ্টা পর ব্যাগ দুটি কেটে দেখা যায়, তার মধ্যে কিছু ইটের টুকরো পাওয়া যায়।
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার ওসি হোসাইন জানিয়েছেন, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যেই এ কাজ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com