বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতায় হোটেলে আগুন : সাংবাদিক দেবাশীষ স্ত্রী-সন্তানসহ নিহত মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ ‘এখানকার সরকারই আমি, ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে’ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে চেক বিতরণ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে বিভাগীয় মামলা কুষ্টিয়ায় আমির হামজার সমর্থক-গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ আছেন সবাই কুষ্টিয়ায় বালু বোঝাই ট্রলি পিছলে পদ্মায়, ১ শিশু নিখোঁজ কুষ্টিয়া রেলওয়ে ষ্টেশনে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে মিলল ইটের টুকরো কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে চেক বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ৫৬ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় শুধু একটি প্রাণ কেড়ে নেয় না অনেক সময় পুরো একটি পরিবারকে ঠেলে দেয় অনিশ্চয়তার মধ্যে। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে কিংবা গুরুতর আহত হয়ে অনেক পরিবারই পড়ে আর্থিক সংকটে। এমন দুর্ঘটনাকবলিত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে কুষ্টিয়ায় বিতরণ করা হয়েছে আর্থিক সহায়তার চেক। ক্ষতিপূরণের অর্থ হাতে পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে স্বজনহারা পরিবারগুলোর মাঝে।
রোববার (১৬ আগস্ট) কুষ্টিয়ায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, নিহত, গুরুতর আহত ও সামান্য আহত এই তিন ক্যাটাগরি ৮৩টি পরিবারকে দেয়া হয় ৩ কোটি ১৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক। এই চেক পেয়ে খুশী সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সদস্যরা।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক মমতাজ বেগম বলেন, ‘ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। কারো সুপারিশে কোনো অদক্ষ লোককে লাইসেন্স দেয়া যাবে না।’
অনুষ্ঠানে বিআরটিএর কর্মকর্তারা বলেন, দুর্ঘটনায় জীবন বা অঙ্গহানির কোনো ক্ষতিপূরণ হয় না। তারপরও এসব পরিবারে যাতে একটু হলে সচ্ছলতা ফেরে সেই লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে সরকার।
অনুষ্ঠানে বিআরটিএ খুলনা বিভাগের উপপরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ ও কুষ্টিয়া বিআরটিএ সহকারী পরিচালক ওয়াহিদুর রহমানসহ সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা, জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক গ্রুপের নেতৃবৃন্দসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com